. ওঁমা
“আমি থাকি আর না থাকি আমার মঙ্গল কামনা আপনাদের সাথে প্রতিনিয়ত
থাকবে |”
অসুস্থ দুঃখী মানুষদের প্রতি আপনাদের এই অকুণ্ঠ সহানুভূতি, একটিও মানুষকে
অসুস্থতার থেকে সুস্থতায় ফিরিয়ে আনতে আপনাদের এই নিষ্ঠা, আপ্রাণ প্রচেষ্টা,
মানুষের জীবনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে |
যাঁদের ঐকান্তিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, সদিচ্ছা, অফুরান প্রাণশক্তিতে এই কর্মযজ্ঞ
অব্যাহত তাঁদের জন্য আমার আন্তরিক প্রার্থনা | সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করে
সুখে, সমৃদ্ধিতে ও শান্তিতে ভরে উঠুক আপনাদের মহামূল্যবান জীবন | ফুলের
সৌরভের মত দিক্ দিকান্তে ছড়িয়ে পড়ুক আপনাদের সুখ্যাতি, ধন্য হয়ে উঠুক
আপনাদের ছোট্ট পরিসরের এই জীবন | চিকিৎসা জীবনের শপথ-বাক্য সফল হোক |
“পরম করুণাময়ের” কাছে আপনাদের জন্য এইটুকুই আমার ক্ষুদ্রহৃদয়ের প্রার্থনা |
সাগ্নিক শ্রী মিলন, শ্রী রাম, শ্রী অরূপ, শ্রী সুজয়, শ্রী বাপ্পা, শ্রী অশোক, শ্রী অভিজিত
(টোটোন), শ্রী প্রবীর, শ্রীমতী সাগরিকা, শ্রীমতী বুলা, শ্রীমতী সোনালী, শ্রীমতী
ইতিশ্রী, সাগরকন্যা, অয়ন, অনিন্দিতা ও আরও অনেকে |
দীপালী সেনগুপ্তা
পাণ্ডাপাড়া কালীবাড়ী
জলপাইগুড়ি
২৬/১/২০০৯